চলে এল ইনফিনিক্স নোট 40 5G, পাবেন 108 মেগাপিক্সেল ক্যামেরা ও ফাস্ট চার্জিং
![]() |
| ইনফিনিক্স নোট 40 5G |
এই ফোনে ওয়্যারড এবং ওয়্যারলেস দুই চার্জিং সাপোর্ট-ই পাওয়া যাবে। সুতরাং, চার্জিং নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। যাঁরা বাজেটের মধ্যে নতুন ফোনের সন্ধানে রয়েছেন, তাঁদের জন্য এটি ভালো বিকল্প হতে পারে। তবে কেনার আগে ফোনের দাম-ফিচার্স বিশদে জেনে যান।
ইনফিনিক্স নোট 40 5G : দাম
ইনফিনিক্স নোট 40 5G-এর দাম 34,999 টাকা, এটি 12 জিবি+256 জিবি ভ্যারিয়েন্টের দাম। আর 30,999 টাকা, এটি 8 জিবি+256 জিবি ভ্যারিয়েন্টের দাম। ইনফিনিক্স নোট 40 5G দুটি রংয়ে পাওয়া যাবে - অবসিডিয়ান ব্ল্যাক এবং টাইটান গোল্ড।
ইনফিনিক্স নোট 40 5G : ফিচার্স
স্মার্টফোনে রয়েছে 6.78 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে AMOLED প্যানেল এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। ফোনের পিক ব্রাইটনেস 1,300 নিটস। এই ফোনে মাল্টি-টাস্কিংয়ের জন্য রয়েছে MediaTek Dimensity 7020 প্রসেসর। এতে পাবেন 8 জিবি ব়্যাম এবং 256 জিবি ইন্টার্নাল স্টোরেজ। এর সঙ্গে আরও 8 জিবি ভার্চুয়াল ব়্যাম পাওয়া যাবে।
আরো পড়ুন - ফাঁস হয়ে গেল Infinix GT 20 Pro স্মার্টফোনের লঞ্চ টাইম, রইল দাম ও স্পেসিফিকেশন
ফোনের অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড 14। ক্যামেরা মিলবে ব্যাকে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সঙ্গে আরও দুটি ক্যামেরা। ফোনে সেলফি ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল। এতে একটি এআই চালিত বিশেষ Halo লাইটিং ফিচার্স পাওয়া যাবে। এটি নোটিফিকেশন, চার্জিং স্টেটাস, গেমিং মোডের জন্য আলাদা করে কাস্টমাইজ করতে পারবেন।
ফিচার্স যত বেশি, ব্যবহারও তত বেশি হবে। পাশাপাশি ফোনে এখন মাল্টি-টাস্কিং করে থাকেন ইউজাররা। যে কারণে ভালো ব্যাটারি ক্যাপাসিটি থাকা চাই। এর জন্য ফোনে 5,000mAh ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং দিয়েছে সংস্থা। সঙ্গে মিলবে 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং।
অন্যান্য ফিচার্সের মধ্যে পাওয়া যাবে ব্লুটুথ, ওয়াইফাই 5, জিপিএস, IP53 রেটিং, 5G, 4G কানেক্টিভিটি এবং USB টাইপ-সি চার্জিং পোর্ট।
